২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালার ওপর হামলাকারীরা গ্রেপ্তার

মালালা ইউসুফজাই এর ওপর হামলাকারী একদল তালেবান জঙ্গিকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 08:13 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

সেনাবাহিনীর প্রেস শাখার প্রধান জেনারেল অসিম বাজওয়া শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, “মালালার ওপর হামলাকারী ১০ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।”

সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শাখা দল ‘শুরা’র ১০ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এই দলটি টিটিপি প্রধান মোল্লা ফজুল্লার অধীনে কাজ করে আসছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিগগিরই তাদের দুর্নীতি বিরোধী আদালতে তোলা হবে। ২০১২ সালের অক্টোবরে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাইকে স্কুল বাসে গুলি করে তালেবান জঙ্গিরা। ওই সময় আরো দু’জন স্কুলছাত্রী আহত হয়।

পাকিস্তানি তালেবান জঙ্গিদের ওই হামলার জন্য দায়ী করা হয়। মাথায় গুলিবিদ্ধ মালালাকে প্রথমে পাকিস্তানে এবং পরে যুক্তরাজ্যে চিকিৎসা করে সুস্থ্য করে তোলা হয়।

মালালা গত বছর ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক পুরষ্কার লাভ করেন। বর্তমানে যুক্তরাজ্যে বসবাসকারী মালালা ও তার পরিবার তালেবানাদের হুমকির কারণে দেশে ফিরতে পারছে না।