পাকিস্তানে জুনে ৯১০ জঙ্গি নিহত
উত্তর ওয়াজিরিস্তানের জার্ব-ই-আজব এলাকায় জুন মাসে চালানো এক অভিযানে অন্ততপক্ষে ৯১০ জন জঙ্গি ও ৮২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।
বুধবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী এ খবর জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, ওই অভিযানকালে ২৭টি বিস্ফোরক ও অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়।
“বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ, যোগাযোগ যন্ত্রপাতি এবং জঙ্গিদের ব্যবহৃত অন্যান্য কৌশলগত স্থাপনা ধ্বংস করা হয়েছে। এতে সম্মিলিত বাহিনী হিসেবে তাদের হামলা চালানোর ক্ষমতা উৎপাটন করা হয়েছে।”
পরিকল্পনা অনুযায়ী উত্তর ওয়াজিরিস্তানের ওই অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়েছে।
অভিযানকালে জঙ্গিদের শক্তিকেন্দ্র বলে পরিচিত মিরানশাহ, মিরালি, দাত্তাখেল, বোয়া এবং দেগান শহর সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।
এ সময় ৮৮ কিলোমিটার দীর্ঘ খাজুরি-মিরালি-মিরানশাহ-দাত্তাখেল সড়ক এবং ঘারিয়ম-ঝালার সড়ক জঙ্গিমুক্ত করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।
