‘ইসলামিক রাষ্ট্র’ ঘোষণা করেছে বোকো হারাম
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর এবং গ্রামগুলোকে ‘ইসলামিক রাষ্ট্র’ ঘোষণা করেছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম।
বোকো হারামের নেতা আবু বকর শেকাউ এ মাসের শুরুর দিকে প্রকাশিত একটি ভিডিওতে গোজা শহর দখল করে নেয়ার জন্য তার যোদ্ধাদের অভিনন্দন জানিয়ে বার্তা দেন।
শেকাউ ইসলামিক স্টেট এর আনুগত্য স্বীকার করে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কিনা তা পরিষ্কার নয়।
২৬৫,০০০ অধিবাসী অধুষ্যিত গোজাই নাইজেরিয়ায় বোকো হারামের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর। তারা গোজার আমিরের প্রাসাদে পতাকা উড়িয়েছে। শহরটির ঐতিহ্যবাহী শাসক এবং অধিবাসীরা একথা বলেছেন।
গোজা শহরটি চিবোক থেকে দূরে নয়। এ এলাকা থেকে বোকো হারাম এপ্রিলে ২শ’রও বেশি স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
