২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের টেক্সাসে পুলিশ কর্মকর্তা খুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে এক টাউন পুলিশ প্রধানকে দায়িত্বপালনরত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Aug 2014, 01:30 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

শনিবার দুপুরের একটু আগে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় গ্রামীণ এলাকা এলমেনডর্ফে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেক্সার কাউন্টির শেরিফ সুসান পামেরলাউ।

একটি ট্রাফিক স্টপেজে এক গাড়ি চালকের সঙ্গে বচসার এক পর্যায়ে মাইকেল পিমেন্টেল (৬০) নামের ওই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়া হয়। এতে মারাত্মক আহত পিমেন্টেলকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী সান আন্তোনিয়ো হাসপাতালে নেয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এ হত্যার ঘটনায় সন্দেহভাজন খুনি জোসুয়া ম্যানুয়েল লোপেজকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

পামেরলাউ বলেন, “ওই দুই জনের মধ্যে ঠিক কী হয়েছিল তা আমরা জানি না, কিন্তু ঘটনার ফলাফলে সন্দেহভাজন গুলি ছুঁড়লে কয়েকটি গুলি পুলিশ প্রধানের শরীরে বিদ্ধ হয়।”

একজন পুলিশ কর্মকর্তাকে খুনের অভিযোগে লোপেজকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সরকারি সম্পত্তির দেয়ালে চিকা মারার অভিযোগ থাকায় গাড়িসহ লোপেজকে থামিয়ে ছিলেন পিমেন্টেল।

“আমাদের আইন প্রয়োগকারী সংস্থা কর্মকর্তাদের কাজ কতো বিপদজনক তা আজকের এই শোকাবহ ঘটনায় আবার দেখা গেল, কখন তারা হামলার শিকার হবেন কেউ বলতে পারে না,” বলেন পামেরলাউ।