ঝড়-বৃষ্টি, বন্যায় চীনে ২৭ জনের মৃত্যু
প্রবল ঝড়-বৃষ্টি ও বন্যায় চীনের সাতটি প্রদেশে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং দুর্গত এলাকা থেকে ৮৪ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ খবর জানা গেছে।
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় চীনের ফুজিয়ান, জিয়াঙশি, হুনান, গুয়াংডঙ, সিচুয়ান, গুইঝু প্রদেশে এবং গুয়াঙশি ঝুয়াঙ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
দেশটির জনসম্পর্কিত মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এতে ওই অঞ্চলগুলোর সাত লাখ ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।
প্রবল ঝড়-বৃষ্টি ও বন্যায় গুইঝুতে ১৮ জন, জিয়াঙশিতে সাতজন এবং ফুজিয়ানে দুই জন মারা গেছেন, এছাড়া গুইঝুতে আরো ছয়জন নিখোঁজ রয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ প্রদেশ গুইঝুতে তিন লাখ ৭৯ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এদের মধ্যে ৩১ হাজার মানুষের জরুরী ত্রাণ সহায়তা দরকার। অঞ্চলটির ২১শ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং চার হাজার পাঁচশ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
ঝড়-বৃষ্টি ও বন্যায় শনিবার পর্যন্ত মোট অর্থনৈতিক ক্ষতি ২ দশমিক ২৮ বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জনসম্পর্কিত মন্ত্রণালয়।
