ত্রিপোলির পুলিশ প্রধানকে হত্যা
লিবিয়ার রাজধানী ত্রিপোলির পুলিশ প্রধানকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ত্রিপোলির পূর্বাঞ্চলীয় তাজুরা এলাকায় একটি বৈঠক শেষে বেরিয়ে আসার সময় মুহাম্মদ সুয়াসির ওপর হামলা হয় বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়।
সুয়াসির সঙ্গে থাকা তার অপর দুই সহযোগীকেও অপহরণ করেছে দুর্বৃত্তরা। সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সবচেয়ে খারাপ সময় পার করছে লিবিয়া।
গাদ্দাফি বিরোধী যোদ্ধারা দেশটির নিয়মিত সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরছে। মিলিশিয়াদের বিভিন্ন দল একে অন্যের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়েছে।
ওদিকে, বুধবারও ত্রিপোলির পশ্চিমাঞ্চলে প্রতিদ্বন্দ্বী দুটি মিলিশিয়ার মধ্যে লড়াই চলাকালে রকেটের আঘাতে পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ওই এলাকা থেকে অনেক পরিবার পালিয়ে গেছে।
