২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ঝড়বৃষ্টিতে নিহত ১২

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 12:51 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

রোববার থেকে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে গুইঝু প্রদেশের অধিকাংশ শহর ও গ্রাম আচ্ছন্ন হয়ে আছে। নদীর পানি বেড়ে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এবং শহরগুলোর রাস্তা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

টানা ব্যাপক বৃষ্টিপাতের ফলে কয়েকটি শহরে প্রায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অপরগুলোর কোনোটিতে বিদ্যুৎ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঝড়বৃষ্টিতে গুইঝু‘র অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ছে এবং এরই মধ্যে সরাসরি ক্ষতি ১০ কোটি ৪০ লাখ ডলার ছাড়িয়ে গেছে।

দুর্গত এলাকাগুলো থেকে ৩৫ হাজার মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার পর্যন্ত গুইঝু’র পূর্ব ও দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে প্রাদেশিক ভূতাত্ত্বিক কেন্দ্র।