২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরও ১৩০ জন মার্কিন সেনা

ইরাকে অতিরিক্ত ১৩০ জন সেনাসদস্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Aug 2014, 11:12 AM

Updated : 25 Apr 2022, 04:33 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এই তথ্য জানিয়েছেন।

উগ্রপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের অব্যাহত হুমকির মুখে ইরাককে সহায়তার উদ্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে হেগেল জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় হেগেল বলেন, ইরাকের কুর্দিস্তানের রাজধানী আরবিলের আশেপাশে মঙ্গলবার দিনের প্রথমভাগে এই সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা হেগেলের বক্তব্য বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।

সেখানে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে সেনাদের পাঠানো হয়েছে। সেখানে তারা মানবিক সহায়তা মিশন পরিচালনার সম্ভাব্যতা যাচাই করবেন।

পাশাপাশি সিনজার পাহাড়ে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত জঙ্গিদের দ্বারা অবরুদ্ধ বেসামরিক মানুষজনকে মানবিক সহায়তার সম্ভাব্যতাও যাচাই করবেন তারা।