২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ‘পরোক্ষ যুদ্ধের’ সমালোচনায় মোদি

পাকিস্তানের চলমান পরোক্ষ যুদ্ধের নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 05:59 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

তিনি বলেন, “প্রতিবেশী এ রাষ্ট্রটি প্রচলিত যুদ্ধ করার শক্তি হারিয়েছে। আর সে কারণেই তারা সন্ত্রাসের পরোক্ষ যুদ্ধে লিপ্ত হয়েছে”।

লাদাখ অঞ্চলে একদিনের সফরে গিয়ে মোদি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ভারতকে স্বয়ং-সম্পূর্ণ করে তোলার প্রতিশ্রুতি দেন।

যুদ্ধ নয় বরং সন্ত্রাসী হামলায় ভারতের সশস্ত্র বাহিনীতে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, “ সন্ত্রাসের বলি হচ্ছে ভারতীয় সেনারা। এটি একটি আন্তর্জাতিক সমস্যা। এর বিরুদ্ধে একযোগে লড়তে হবে। জওয়ানদের মনোবল বাড়াতে তাদের পাশে দাঁড়াতে হবে গোটা দেশকে”।

সেনাবাহিনীর আধুনিকীকরণ ও উন্নয়নে কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।