গাজার সার্বিক পরিস্থিতি ‘অসহনীয়’ এবং বিষয়টিতে সরকারের অবশ্যই দৃষ্টি দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড।
নিউজ ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
04 Aug 2014, 12:04 AM
Updated :
22 Aug 2022, 06:50 PM
ইরায়েলের লাগাতার সেনা অভিযানে গাজায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে লেবার পার্টির নেতা এডওয়ার্ড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের অবস্থানের সমালোচনার পর এমন মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা না করে প্রধানমন্ত্রী ‘ভুল’ করছেন বলে মন্তব্য করেছিলেন মিলিব্যান্ড।
রোববার পররাষ্ট্রমন্ত্রী হামন্ড যুক্তরাজ্যের ‘দ্য সানডে টেলিগ্রাফ’ পত্রিকাকে বলেন, “গাজায় অন্তহীন সহিংতার আভাস দেখা যাচ্ছে”।
“গাজা নিয়ে প্রতিদিন টেলিভিশনের পর্দায় যা দেখানো হচ্ছে তা জনগণকে গভীরভাবে প্রভাবিত করছে, তারা নিশ্চয়ই এ নিয়ে অনেক বিরক্ত। ব্রিটিশ জনগণ নিশ্চয় বুঝতে পারছে যে, গাজার সাধারণ মানুষ অসহনীয় পরিস্থিতির মধ্যে আছে, যেদিকে অবশ্যই দৃষ্টি দেয়া উচিত। ”
হামন্ড আরো বলেন, “সাধারণ মানুষের সেই অনুভূতির সঙ্গে আমিও একমত”। হত্যাযজ্ঞ বন্ধে অচিরেই গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
গাজায় প্রায় একমাস ধরে চালানো ইসরায়েলের ত্রিমুখী সেনা অভিযানে ১,৭৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। ইসরায়েল গাজায় ‘বেসামরিক জনগণ ও স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু’ করে যুদ্ধাপরাধ করছে বলে মানবাধিকার সংগঠনগুলো হুঁশিয়ার করেছে।
গাজা অভিযানকে কেন্দ্র করে ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে নেদ্যারল্যান্ডসের ‘দ্য হেগ’ এ আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলাও হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের ওই অভিযানকে আত্মরক্ষার অধিকার বলে বিভিন্ন সময় মন্তব্য করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গাজা থেকে হামাসের রকেট নিক্ষেপ ও সেখানে সুড়ঙ্গ খননের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তবে বক্তব্যে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা এড়িয়ে গেছেন তিনি।
মূলত ব্রিটিশ সরকারের এমন নীতিরই সমালোচনা করেন মিলিব্যান্ড। রোববার তিনি বিবিসি’কে বলেন, “সরকারের উচিত ইসরায়েলকে আরো পরিষ্কার বার্তা দেয়া। গাজায় তাদের অভিযান যে অগ্রহণযোগ্য এবং অনুচিত সে বিষয়টি তাদেরকে জানানো উচিত।”
মিলিব্যান্ড আরো বলেন, “ইসরায়েলের কার্মকাণ্ডগুলো ভুল এবং বিচার বিবেচনাহীন’- ডেভিড ক্যামেরনের কাছে আমি এমন একটা বক্তব্যই আশা করেছিলাম। কিন্তু তিনি তা বলছেন না। ”
উভয়পক্ষকে যুদ্ধবিরতিতে আনা এবং সমস্যার একটা স্থায়ী সমাধান কিভাবে হয় সে বিষয়ে প্রচেষ্টা চালানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
ডাউনিং স্ট্রিটের ভাষ্য, “গাজায় দুপক্ষেরই যে যুদ্ধবিরতির দিকে দৃষ্টি দেয়া উচিত প্রধানমন্ত্রী তা পরিষ্কার করেই বলেছেন। মিলিব্যান্ড এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলভাবে তুলে ধরবেন আর তা নিয়ে রাজনীতির খেলা খেলবেন- তা দেখে আমরা মর্মাহত”।
গাজার সার্বিক পরিস্থিতি ‘অসহনীয়’ এবং বিষয়টিতে সরকারের অবশ্যই দৃষ্টি দেয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হামন্ড।
নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ০০:০৪, ৪ আগস্ট ২০১৪ | আপডেট: ১৮:৫০, ২২ আগস্ট ২০২২