পূর্ব ইউক্রেইনে লড়াইয়ে নিহত ৯
পূর্ব ইউক্রেইনের লুহান্সক এবং দোনেস্কের আশেপাশে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর নতুন করে লড়াইয়ে অন্তত ৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
দোনেস্কের উপকণ্ঠে গোলা এবং বন্দুক লড়াইয়ে ৬ জন নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় লুহান্সকে গোলা হামলায় তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছে উপ মেয়র খোস্তানটিন সাভিনভ ও শহরের কর্মকর্তারা।
দোনেস্কের কেন্দ্রস্থলে রয়টার্সের এক প্রতিবেদক বলেছেন, সারারাত গোলা হামলা চলেছে এবং প্রত্যক্ষদর্শীরা বলেছে, পেট্রোভস্কি এলাকায় একটি স্কুলসহ কয়েকটি ভবনে আগুন ধরে গেছে।
রাশিয়া সীমান্তের কাছে লুহান্সকে অনেক অধিবাসী বিদ্যুৎহীন এবং পানি সঙ্কটে আছে।
ইউক্রেইনের সেনাবাহিনীর অগ্রযাত্রায় বেশিরভাগ শহর থেকেই বিদ্রোহীরা পিছু হটেছে। সর্বশেষ লড়াইয়েেইউক্রেইন বাহিনী কোনো ক্ষয়ক্ষতির মিখার হয়নি বলে দাবি করেছে।
