২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় স্থল অভিযানে নিহত ৩৫

স্থল অভিযানের প্রথম দিন শুক্রবার ট্যাঙ্ক, গোলন্দাজবাহিনী, গানবোট নিয়ে গাজায় জোরালো অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jul 2014, 02:33 AM

Updated : 13 Oct 2022, 12:22 PM

পুরনো খবর:

গাজায় স্থল অভিযানের প্রথম দিন

এইদিন নারী-শিশুসহ অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে পাঁচজন শিশু এবং একজন ৭০ বছর বয়সী বৃদ্ধা রয়েছেন বলে গাজার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

Image
শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত এক গাজাবাসীর মৃতদেহ ধরে কাঁদছেন তার স্বজনরা। ছবি: রয়টার্স।

শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত এক গাজাবাসীর মৃতদেহ ধরে কাঁদছেন তার স্বজনরা। ছবি: রয়টার্স।

Image
শুক্রবার স্থল অভিযানের পাশাপাশি চলে ইসরায়েলের বিমান হামলা। এইদিন বিমান থেকে বোমা নিক্ষেপের পর একটি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স।

শুক্রবার স্থল অভিযানের পাশাপাশি চলে ইসরায়েলের বিমান হামলা। এইদিন বিমান থেকে বোমা নিক্ষেপের পর একটি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স।

সেনাবাহিনী জানায়, হামাস নিয়ন্ত্রিত গাজায় স্থল অভিযানের প্রথম দিনে তারা ১৭ জন বন্দুকধারীকে হত্যা করেছে। অপর ১৩ জন আত্মসমর্পনের পর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে অভিযান চলাকালে এক ইসরায়েলি সৈন্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সেনারা ২১টি রকেট উৎক্ষেপণস্থল, চারটি সুড়ঙ্গপথসহ অন্তত ১৫০টি লক্ষ্যবস্তুতে এইদিন আক্রমণ চালায় বলে দাবি করে।

বিবিসি জানায়, হামাসের বিরুদ্ধে স্থল অভিযান আরো জোরদার করতে সেনাবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার তিনি বলেন, সেনাবাহিনী হামাসের সুড়ঙ্গগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কিন্তু একাজ কেবল বিমান হামলা চালিয়ে করা সম্ভব নয়।আমি আরো ব্যাপক পরিসরে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছি এবং সেনাবাহিনী সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তার দেশের নিরাপত্তার স্বার্থের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তবে বিস্তৃত স্থল অভিযান নিয়ে নিজের উদ্বেগের কথাও জানান ওবামা।

Image
বৃহস্পতিবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় আহত এই শিশুর পরিচর্যা করছেন তার বাবা। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় আহত এই শিশুর পরিচর্যা করছেন তার বাবা। ছবি: রয়টার্স।

Image
বৃহস্পতিবার ইসরায়েলের ‘মানবিক যুদ্ধবিরতি’ শেষ হওয়ার পর পরই শুরু হওয়া বিমান হামলায় নিহত চার শিশু। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার ইসরায়েলের ‘মানবিক যুদ্ধবিরতি’ শেষ হওয়ার পর পরই শুরু হওয়া বিমান হামলায় নিহত চার শিশু। ছবি: রয়টার্স।

বৃহস্পতিবার রাতেই গাজার বিভিন্ন অংশে ঢুকে পড়ে হাজার হাজার ইসরায়েলি সেনা। তারা ট্যাংক ও গোলাবারুদ নিয়ে অলিগলিতে অভিযান চালায়।

এ আগ্রাসনের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছে হামাস।

হামাস ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের পাল্টাপাল্টি রকেট ও বিমান হামলায় গাজায় প্রায় আড়াইশ মানুষ নিহত হন। নিহতদের অধিকাংশ সাধারণ নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ।

১০ দিনের আকাশ যুদ্ধের পর গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসরায়েল। প্রথম দিনের সেনা অভিযানের পর মৃতের সংখ্যা ২৬৮ জনে পৌঁছেছে বলে গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হচ্ছে।

ইসরায়েল মিশরের প্রস্তাব মেনে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের অনুরোধে পাঁচ ঘন্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল। তবে অস্ত্রবিরতি শেষ হতে না হতেই উভয় পক্ষ আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে। এসময় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের তিন শিশুসহ চার শিশুর মৃতু হয়।