এমএইচ-১৭: ছয় সদস্যের পরিবারের সবাই নিহত
মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটিতে থাকা ৬ সদস্যের এক পরিবারের সবাই নিহত হয়েছেন।
শুক্রবার এক খবরে এ তথ্য জানা গেছে।
মালয়েশিয়ার কুচিং শহরের বসবাসকারী পরিবারটি কাজাখস্তান থেকে আমস্টারডাম হয়ে ফিরছিলেন।
৪৯ বছর বয়সী তাম্বি জি তার স্ত্রী আরিজা গাজালি (৪৭), তাদের চার সন্তান মোহাম্মদ আফিফ (১৯), মোহাম্মদ আফজাল (১৭), মার্শা আজমিনা (১৫) এবং মোহাম্মদ আফরুজ (১৩) বিমানটির আরোহী ছিলেন।
পরিবারটি কাজাখস্তান থেকে মালয়েশিয়ায় ফিরছিলেন। তাম্বি জি কাজাখস্তানে তিন বছর ধরে কাজ করছেন।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ-১৭ বিমানটি নেদারল্যান্ডসের রাজাধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাচ্ছিল।
বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
কিন্তু ইউক্রেইনের আকাশে বিমানটিকে ‘ক্ষেপণাস্ত্রের আঘাতে’ ভূপাতিত করা হয়। এতে বিমানের ১৫ জন ক্রুসহ ২৯৮ জন যাত্রীর সবাই নিহত হন।
