২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী বিশপ আসছেন অ্যাংলিকান চার্চে

গির্জার শত শত বছরের ঐতিহ্যের ব্যতিক্রম ঘটিয়ে প্রথমবারের মতো নারী বিশপ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চার্চ অব ইংল্যান্ডের নীতি নির্ধারকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jul 2014, 10:36 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

নারী বিশপ নিয়ে এর আগে কয়েকটি উদ্যোগ নেয়া হলেও নীতিনির্ধারকদের মতবিরোধের কারণে তা সিদ্ধান্তের পর্যায়ে যায়নি। সোমবার বিষয়টি নিয়ে পাঁচঘণ্টা যুক্তিতর্কের পর ভোটাভুটির মাধ্যমে ইতিবাচক সিদ্ধান্তে আসেন চার্চ অব ইংল্যান্ড বা অ্যাংলিকান চার্চের ‘জেনারেল সিনোড’।

উত্তর ইংল্যান্ডের ইয়র্ক শহরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দুই বছর আগে এ ধরনের একটি উদ্যোগ নেয়া হলেও গির্জার প্রথাপন্থি সদস্যদের বিরোধিতার কারণে তা ব্যর্থ হয়ে যায়।

ক্যাঁতারবেরির জাস্টিন ওয়েলবি আর্চবিশপ বলেন, “নারীদেরকে যাজক হিসেবে নিয়োগ দিতে ২০ বছর আগের ওই উদ্যোগটি আজ পূর্ণতা পেল। ভোটাভুটির ফলে আমি অত্যন্ত আনন্দিত।”

ধর্মীয় আচার ও চিন্তা-দর্শনগত পার্থক্যের ওপর ভিত্তি করে বেশ কয়েকটি চার্চে বিভক্ত আছে খ্রিস্টান সম্প্রদায়। প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, পিউরিটান, প্রেসবাইটেরিয়ানদের মতো ইংল্যান্ডের অ্যাংলিকান চার্চও স্বতন্ত্র একটি আদর্শবাদী সম্প্রদায়। সারা বিশ্বে অ্যাংলিক্যান খ্রিস্টানদের আট কোটি অনুসারী রয়েছে।

১৯৯২ সালে নারীদেরকে যাজক হিসেবে স্বীকৃতি দেয় অ্যাংলিকান চার্চ। তবে নীতি নির্ধারকদের একটি অংশের বিরোতাধির কারণে এরপর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চলতে থাকে। ৯২ এর পর থেকেই অ্যাংলিকান চার্চে নারীদেরকে বিশপ হিসেবে নিয়োগের প্রচেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের বিভিন্ন চার্চে নারীদেরকে বিশপ হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তের অ্যাংলিকান চার্চগুলোতে নারীদেরকে ধর্মযাজক পদে নিয়োগ দেয়া হত না।

নতুন এই প্রস্তাব পাসের ফলে আগামী বছরের শুরু থেকে নারীরা অ্যাংলিকান চার্চের বিশপ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।