কফিনে নড়ে উঠল ‘মৃত শিশু’
ফিলিপাইনে মৃত ঘোষিত তিন বছর বয়সী একটি মেয়েশিশু শেষকৃত্যের প্রস্তুতি চলার সময় হঠাৎ কফিনের ভেতরে নড়ে ওঠে।
শেষকৃত্য শুরুর একটু আগে এক প্রতিবেশী কফিনের ঢাকনা খুলে দেখেন শিশুটির মাথা নড়ছে। সঙ্গে সঙ্গেই তাকে বের করে আনা হয় কফিনের ভেতর থেকে।
অথচ একদিন আগেই হাসপাতালে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছিল। কফিন থেকে তুলে আনার সময় শিশুটি খুব দুর্বল থাকলেও তার শ্বাস-প্রশ্বাস চলছিল। একটি কাপড়ে জড়িয়ে তাকে বের করে আনা হয়।
সম্প্রতি কয়েক বছরে শেষকৃত্যের সময় বেঁচে ওঠার এমন কয়েকটি ঘটনা ঘটেছে। গত মার্চে যুক্তরাষ্ট্রে সমাহিত হওয়ার ঠিক আগ মুহুর্তে জেগে উঠেছিলেন ৭৯ বছর বয়সী ওয়াল্টার উইলিয়াম।
২০১২ সালে মিশরেও চিকিৎসকরা ২৮ বছর বয়সী একজনকে মৃত ঘোষণার পর তার আবার বেঁচে ওঠার ঘটনা ঘটে।
