২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে ‘রকেট’ হামলায় ৩০ সেনা নিহত

পূর্ব ইউক্রেইনের লুহান্সকে সীমান্তবর্তী একটি ফাঁড়িতে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় ৩০ সেনা ও সীমান্তরক্ষী নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক উপদেষ্টা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jul 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

৩০ জুনে ইউক্রেইন সেনাবাহিনীর একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সরকারি বাহিনীর ওপর এটি রুশপন্থি বিদ্রোহীদের সবচেয়ে প্রাণঘাতী হামলা।প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো হামলার ঘটনাটি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

সামরিক কয়েকটি সূত্র জানিয়েছে, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা লুহান্সকের জেলেনোপিল্লিয়া সীমান্ত ফাঁড়িতে ভোর ৫ টার দিকে একের পর এর গ্রাড ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এতে ৩০ জন নিহত হয় এবং নিহতের সংখ্যা বাড়ারও আশঙ্কা আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আরসেনি অ্যাভাকভ।

“রক্তাক্ত এ সন্ত্রাসী তৎপরতার পর এর জবাব দিতেও দেরী হবে না” বলে মন্তব্য করেন তিনি।

ইউক্রেইন সরকার রাশিয়ার সঙ্গে দেশের সীমান্ত অঞ্চলের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ করায়ত্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়া এবং বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদেরকে মদদ দেয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করেছে কিয়েভ সরকার।