২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার নির্বাচনে দুই প্রার্থীরই জয় দাবি

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিক ফলের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই জয় দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 12:07 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

তাদের একজন সাবেক সেনা জেনারেল প্রাবোয়ো সুবিয়ান্তো ও অপরজন রাজধানী জাকার্তার গভর্নর জোকো উইদোদো।

ভোট শেষের পরই এক সংবাদ সম্মেলনে আগাম ভোট গণনার ভিত্তিতে জয় দাবি করেন উইদোদো। এর এক ঘণ্টা পরই প্রতিপক্ষ প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, ভোট গণনার ফলে দেখা যাচ্ছে, তিনিই জয়ী হয়েছেন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল ২১-২২ জুলাইয়ে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দ্রুত ভোট গণনায় অনানুষ্ঠানিক ফল জানিয়েছে বেসরকারি জরিপ সংস্থাগুলো। তাদের ভোট গণনায় গেছে জোকো জয় পাচ্ছেন। এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে এ সংস্থাগুলোর অনুমান সঠিক হয়েছিল।

নির্বাচনপূর্ব জরিপগুলোতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও গভর্নর জোকোই কিছুটা এগিয়ে ছিলেন বলে জানায় রয়টার্স।

এবার নিয়ে তৃতীয়বারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোট গ্রহণ করা হয়েছে। এ নির্বাচনে ১৯ কোটি ভোটার ভোট দেয়।

দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা সুসিলো বামবাঙ ইয়োধোইয়োনো সাংবিধানিক বাধা-নিষেধের কারণে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না বলে তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।