২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গ্রেনেড হামলায় ৫ পুলিশ নিহত

আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে পাঁচজন পুলিশ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 03:25 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

দেশটির কর্মকর্তাদের বরাতে এ খবর জানা গেছে।

সিনহুয়াকে কর্মকতারা জানান, “ফারসি জেলার পুলিশ প্রধান এবং চার পুলিশ সদস্যকে বহনকারী গাড়িটিকে রকেট প্রপেলড গ্রেনেড আঘাত করলে তারা মারা যান।”

পুলিশের নিহত সদস্যরা গাড়িতে করে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। আর এমন সময় হামলাটি চালানো হয়।

আর এই গ্রেনেড হামলাটি তালেবান গোষ্ঠীই চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।