২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরো ২শ’ সেনা পাঠাবেন ওবামা

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস রক্ষায় আরো ২শ’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 06:00 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

সোমবার কংগ্রেসের কাছে লেখা এক চিঠিতে প্রতিনিধি পরিষদ ও সিনেট নেতাদেরকে বিষয়টি অবহিত করেছেন তিনি।

ইরাকে সঙ্কট ঘণীভূত হতে থাকায় নতুন করে এ সেনা মোতায়েনের ঘোষণা দিলেন ওবামা।

এর মধ্য দিয়ে ইরাকে মোট মার্কিন সেনা সংখ্যা প্রায় আটশ’তে দাঁড়াবে। এই সেনারা ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেয়া ছাড়াও দূতাবাস এবং মার্কিন স্বার্থগুলো সুরক্ষার ব্যবস্থা করবে।

তাছাড়া, নিরাপত্তা বাহিনী, রোটারি-উইং বিমান এবং গোয়েন্দা ও টহল কাজেও সহায়তা করবে বাড়তি সেনারা।

ফক্স নিউজ জানায়, ইরাকে যুদ্ধভিযানের জন্য কোনো সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেছেন ওবামা। তবে তিনি বলেছেন, বাড়তি সেনাদেরকে যুদ্ধ করার জন্য সাজ সরঞ্জাম দেয়া থাকবে। তারা প্রয়োজনবোধে মার্কিন নাগরিক এবং সম্পত্তি রক্ষা করবে।

ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সেনারা সেখানে থাকবে বলে জানান ওবামা।