২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোকো হারামের গোয়েন্দাচক্র প্রধান আটক

বোকো হারামের গোয়েন্দাচক্রের প্রধান হিসেবে চিহ্নিত এক ব্যবসায়ীকে আটক করেছে নাইজেরীয় সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 03:10 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

সোমাবার গ্রেপ্তার এই ব্যবসায়ী দেশটির ২০০ স্কুল ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বাবুজি ইয়া’আরি নামের এই ব্যক্তি দেশটির বেসামরিক তরুণ বাহিনীরও সদস্য। নিজের সন্ত্রাসী চরিত্র আড়াল করতে সরকার সমর্থিত তরুণ বাহিনীকে তিনি ব্যবহার করতেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ক্রিস ওলুকোলাদে জানিয়েছেন, বাবুজি গওজার আমিরকে হত্যায়ও নেতৃ্ত্ব দিয়েছেন।

তিনি জানানা, বোকো হারামে এই সন্দেহভাজনের প্রধান ভূমিকা একজন গোয়েন্দা হিসেবে কাজ করা ও সন্ত্রাসী গোষ্ঠীটির জন্য তথ্য সরবরাহ করা।

২০১১ সাল থেকে উত্তরাঞ্চলীয় প্রধান শহর মাইদুগুরিতে বেশ কয়েকটি পরিকল্পিত হামলা চালানোতে বাবুজি সমন্বয়কের ভূমিকা পালন করেন বলে জানান অলুকোলাদে।

বাবুজিকে গ্রেপ্তারের মধ্যদিয়ে বোকো হারাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে এবং তার মাধ্যমে সন্ত্রাসী সংগঠনটির গোয়েন্দাচক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার করা যাবে বলে আশা করেন তিনি।

২০০৯ সাল থেকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি শরিয়ার ভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করে বোকো হারাম। এ পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীটির হামলায় নাইজেরিয়ার কয়েক হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন।