মৃত্যুর মুখে প্রেমের জয়
বিয়ের দিনটি একটি মানুষের জীবনের সম্ভবত অন্যতম স্মরণীয় দিন। দুজন মানুষ, দুজনের জন্য নিবেদিত হয়ে সারা জীবন ভালবাসার অঙ্গীকারে আবদ্ধ হয়।
রোদেন গো তার জীবনের এই সেরা দিনটিকে চেয়েছিলেন, চেয়েছিলেন বিয়ে করতে। আর এটিই ছিল তার জীবনের শেষ ইচ্ছা।
সউলমেতস রোদেন গো এবং লিজেল মে দুই বছরের কন্যাশিশু জাকিয়া রোজেলকে নিয়ে একটি সুখী সংসার গড়ে তুলেছিলেন।
এনডিটিভি বলছে, রোদেনের ৩০তম জন্মবার্ষিকী ৮ জুলাই ২০১৪। আর এই দিনটিতেই অবিবাহিত এই জুটিটি বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক!
এর আগেই রোদেনের গুরুতর যকৃত ক্যান্সার ধরা পড়ল, স্টেজ ফোর অর্থাৎ শেষ পর্যায়ে। মানে বেঁচে থাকার কোনো আশাই আর নেই।
এই চরম অবস্থায় রোদেনের শেষ ইচ্ছা পূরণের পণ করলো তার পরিবার ও বন্ধুরা। ভালোবাসার মানুষের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করল তারা।
১২ ঘন্টা ধরে প্রস্তুতি নেয়ার পর হাসপাতালের বিছানায় শায়িত মৃত্যুপথযাত্রী রোদেনের শেষ ইচ্ছা পূরণ হল।
রোদেনকে হাসপাতালের বাইরে গির্জায় নিতে না পেরে গির্জাকেই হাসপাতালে নিয়ে এসেছিল তার বন্ধুরা! হাসপাতালের বিছানায় শোয়া রোদেন ও তার পাশে দাঁড়ানো রোজেল বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন।
কিন্তু হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়ে রূপকথার মতো কোনো দৃশ্যকে বাস্তবায়িত করে এর ১০ ঘন্টা পর মারা গেলেন রোদেন।
