২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাইয়ে ১১তলা ভবন ধসে নিহত ৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রধান শহর চেন্নাইয়ে ১১তলা একটি ভবন ধসে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 12:10 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

ভবনটির ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া প্রায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যায় নির্মাণাধীন ১১তলা ওই ভবনটি ধসে পড়ে নয় জন নিহত হয় এবং ৫০ জন আটকা পড়ে বলে জানিয়েছেন দমকল ও পুলিশ কর্মকর্তারা।

শনিবার সারারাত ধরে উদ্ধার অভিযান চলার পর রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত তা অব্যাহত ছিল।

আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধসে পড়া ভবনটির নির্মাণের সঙ্গে জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন ডেভলপার ও অন্য দুজন প্রকৌশলী বলে জানা গেছে।

ধ্বংসস্তুপের নিচে আটকা পড়া বেশিরভাগ মানুষ নির্মাণ শ্রমিক। বৃষ্টির কারণে তারা ভবনটিতে আশ্রয় নিয়েছিলেন। বৃষ্টির সময়ই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।