২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাইলে বোকো হারামকে কুমারিত্ব দেবেন গায়িকা!

নাইজেরিয়ায় অপহৃত স্কুলছাত্রীদের ফিরে পাওয়ার বিনিময়ে বোকো হারাম জঙ্গিদের কাছে নিজের কুমারিত্ব বিসর্জন দিতেও প্রস্তুত দেশটির পপ সঙ্গীত শিল্পী ও জাতিসংঘ দূত আদুকিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 11:43 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

দুই মাস আগে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি এলাকা থেকে কয়েক দফায় ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে জঙ্গিরা।

ওই ঘটনার পর যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতারা বিভিন্ন উদ্যোগ নিলেও সেসবে কোনো ফল আসেনি।

২৩ বছর বয়সী আদুকিয়ে দেশটির ইমো রাজ্যের বাসিন্দা এবং ওই রাজ্যে জাতিসংঘের শান্তিদূত। সম্প্রতি এক টিভি শোতে নিজেকে এখনো কুমারি দাবি করেন তিনি।

নাইজেরিয়ার ভ্যানগার্ড পত্রিকাকে আদুকিয়ে বলেন, “এটা অত্যন্ত অন্যায়। মেয়েগুলো খুবই ছোট। তাদের ছেড়ে দেয়ার বিনিময়ে বোকো হারাম জঙ্গিদের কাছে আমি নিজেকে বিসর্জন দিতেও রাজি।

“মেয়েগুলোর বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। আমার বয়স তাদের চেয়ে বেশি এবং আমি অভিজ্ঞ। আমি চাই যে করে হোক তারা যেন মেয়েগুলোকে বাড়ি ফিরিয়ে দেয়।”

এদিকে বৃহস্পতিবারও রাজধানী আবুজায় একটি শপিং সেন্টারে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন যার জন্য বোকো হারাম জঙ্গিদের দায়ী করছে পুলিশ।

পুরনো খবর:

বোকো হারামকে কালো তালিকাভুক্ত করার আবেদন