গুহায় আটকে পড়ার ১২ দিন পর উদ্ধার!
জার্মানির গভীরতম গুহায় আটকে পড়া আহত এক অনুসন্ধানকারীকে ১২ দিন পর উদ্ধার করা হয়েছে।
১৯ জুন বৃহস্পতিবার জটিল এক উদ্ধার অভিযানের মধ্যদিয়ে তাকে পৃথিবীপৃষ্ঠে তুলে আনা সম্ভব হয় বলে বাভারিয়ার পার্বত্য উদ্ধার সেবা সংস্থা জানিয়েছে।
৫২ বছর বয়সী জোহান ওয়েস্টথাউজার একজন গুহাতত্ত্ববিদ (স্পেলিওলজিস্ট) ৮ জুন মাথায় পাথর পড়লে আহত হন। এরফলে তিনি খাড়া ও সংকীর্ণ ওই গুহা থেকে ভূপৃষ্ঠে উঠে আসতে পারছিলেন না।
তার আহতাবস্থা এবং সরু ও খাড়া দেয়ালের কারণে তাকে উদ্ধার করতে দীর্ঘ সময় লেগেছে। কারণ বিষয়টি ছিল কঠিন ও ঝুঁকিপূর্ণ।
ওয়েস্টথাউজারকে উদ্ধারে প্রায় ৭০ জন উদ্ধারকর্মী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে চিকিৎসকও ছিলেন।
তিনি যে গুহাটিতে আটকা পড়েছিলেন সেটি বাভারিয়ার কাছাকাছি অস্ট্রিয়ার সীমান্তবর্তী। এর গভীরতা ১১৪৮ মিটার এবং এর ভেতরকার সুড়ঙ্গ ও অন্যান্য গুহা প্রায় ১৯.২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
সাধারণত গুহাটির দুর্ঘটনাস্থলটি থেকে ভূপৃষ্ঠে উঠে আসতে ১২ ঘণ্টা সময়। লাগে।
