২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন

ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে চুক্তি ভেঙে পড়া ঠেকাতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jun 2014, 08:50 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

শুক্রবার রাত থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও পূর্ব ইউক্রেইনে সেনাবাহিনীর কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। শান্তি উদ্যোগ ভেঙে পড়ার কয়েক ঘণ্টা পরই কিয়েভের সমঝোতা নীতির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দিল ক্রেমলিন।

পোরোসেনকোর যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে রোববার ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেইন প্রেসিডেন্টের এক সপ্তাহের শান্তি প্রচেষ্টা বিদ্রোহীদের প্রতি সরকারের ‘আল্টিমেটাম’ হিসেবে বিবেচিত হবে না বলে মস্কোর বিশ্বাস। বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করতে না পারলে শান্তি প্রক্রিয়া ‘কার্যকর ও বাস্তব সম্মত’ হবে না বলেও সতর্ক করেন তিনি।

পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদ দমাতে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো। পূর্বাঞ্চলের সমস্যা সমাধানে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। রুশভাষী প্রভাবাধীন এলাকায় রাশিয়ান ভাষা ব্যবহারে সম্মত হলেও বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকার করেছেন পোরোসেনকো।

পুরনো খবর:

ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি তরুণ নিহত