ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি তরুণ নিহত
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলের সেনা অভিযানে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে।
ইসরাইলে নিখোঁজ কয়েকজন যুবককে উদ্ধারে চলা টানা অভিযানে শুক্রবার হেবরন শহরের কাছে বিক্ষুব্ধদের দিকে গুলি চালায় সেনারা। এতে ১৫ বছর বয়সী তরুণ মোহাম্মেদ দোদিন নিহত হয় বলে চিকিৎসকরা জানান।
নিখোঁজ ইসরাইলিদের উদ্ধারে পশ্চিম তীরে চিরুনি অভিযান চলাকালে বাসিন্দারা পাথর ও পেট্রোল বোমা ছুঁড়তে থাকলে সেনারাও পাল্টা গুলি চালিয়েছে বলে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়।
শুক্রবারের অভিযানে ফিলিস্তিনের বিভিন্ন গ্রাম, শহর ও শহরতলী থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।
আট দিন আগে তিন ইসরাইলি যুবক নিখোঁজ হওয়ার পর এর জন্য ফিলিস্তিনিদের দায়ী করে সেখানে অভিযান চালাচ্ছে তেলআবিব। অভিযানে এ পর্যন্ত ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়; যার মধ্যে ২৪০ জনই হামাস সদস্য।
অভিযানে এ পর্যন্ত ৩০টি সেচ্ছাসেবী সংস্থার কার্যালয়ে তল্লাশি চালায় ইসরাইলি সেনাবাহিনী।
শুক্রবারও ‘ইসলামিক চ্যারিটেবল সোসাইটি’ নামের একটি সংস্থার কার্যালয়ে তল্লাশি চালায় তারা। সংস্থাটি ওই অঞ্চলে ইসরাইল বিদ্ধেষী হামাসকে সহায়তা করছে বলে অভিযোগ ইসরাইলি সেনাদের।
