২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সিরীয় শরণার্থী ১০ লাখ ছাড়িয়েছে

সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা ১০ লাখ ৫০ হাজারে পৌঁছেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Jun 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

তুরস্কের উপপ্রধানমন্ত্রী বশির আতালে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।

সিরিয়ায় বিদ্রোহী এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষের মধ্যকার লড়াই থেকে পালানো শরণার্থীদের জন্য উন্মুক্ত সীমান্ত নীতি নিয়েছে আঙ্কারা।