২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ের গভর্নরের পদত্যাগ

ভারতে উত্তর প্রদেশের বি এল জোশীর পর এবার ছত্তিশগড়ের গভর্নর শেখর দত্ত পদত্যাগ করেছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 06:09 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

কেন্দ্রের চাপের মুখে গভর্নররা পদত্যাগ করছেন বলে জল্পনা চলছে।কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের নিয়োগ করা গভর্নরদের মোদি সরকার থেকে পদত্যাগ করতে বলা হচ্ছে বলে অভিযোগ তুলেছে বিরোধিরা।

তবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আগের সরকারের নিয়োগ করা কোনো গভর্নরকে পদত্যাগ করতে বলা হয়নি।

উত্তর প্রদেশের বি এল জোশীর পদত্যাগের একদিন পরই ছত্তিশগড়ের গভর্নর শেখর দত্ত বুধরাত রাতে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

তবে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আগামী বছর জানুয়ারিতে গভর্নর হিসেবে শেখর দত্তের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

বিজেপি বৃহস্পতিবার স্পষ্ট করে বলেছে, “কোনো গভর্নরকেই পদত্যাগ করতে বলা হয়নি। কংগ্রেস বিষয়টিকে যেভাবে রাজনীতিকীকরণ করছে তা ভাল হচ্ছে না”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সম্প্রতি আসাম গভর্নরের বৈঠকের পর তিনিও পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের কাছে এমন সম্ভাবনা নাকচ করেছেন গভর্নর জে বি পাটনায়েক।

তিনি মন্ত্রীর সঙ্গে পদত্যাগের বিষয়ে কোনো আলাপ হয়নি এবং পদত্যাগও করছেন না বলে জানান।

কেরালার গভর্নর শীলা দীক্ষিত, শিবরাজ পাতিল, শঙ্করনারায়ণ, কে আর নারায়ণনকেও কেন্দ্র সরকার থেকে ফোন করে পদত্যাগ করতে বলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে শীলা দীক্ষিত বিষয়টি এড়িয়ে গেছেন এবং অন্যান্যরা আপাতত পদত্যাগ করছেন না বলেই জানিয়েছেন।