পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৬ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ৬ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।
ওই অঞ্চলটিতে পাকিস্তানি সেনাবাহিনীও বিদেশি ও স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বলে দ্য ডন জানিয়েছে।
গোয়েন্দাসূত্র জানিয়েছে, মিরামশার দরগা মান্দি গ্রামের একটি বাড়ির চত্বরে ও একটি গাড়ি লক্ষ করে ৬ টি মিসাইল ছোঁড়া হয়।
তবে নিহত জঙ্গিদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি বলেও ওই সূত্র জানিয়েছে।
বুধবারের এই ড্রোন হামলা চলতি মাসের মধ্যে তৃতীয় দফা হামলা।
এরআগের উত্তর ওয়াজিরিস্তানে দুই দফা ড্রোন হামলায় অন্ততপক্ষে ১৬ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।
