২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির ভুটান-নেপাল ভ্রান্তি!

ভুটান সফররত ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির রাজপরিবারকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভুল করে ‘নেপালের রাজপরিবার’ বলে ফেলেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 03:54 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার ভুটানের পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে দেয়া ভাষণের শুরুতে তিনি এই ভুল করেছেন।

অবশ্য ভুল করার সঙ্গে সঙ্গেই ভারতীয় প্রধানমন্ত্রী তা শুধরে নেন বলে এনডিটিভি জানিয়েছে।

তিনি বলেন, “আমি শুরুতেই নেপাল…ভুটানের রাজপরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করেছেন…।”

মোদির এই ভাষণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ওই সামান্য ভুলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের চোখ এড়িয়ে যায়নি, সেখানে #ভুটান #নেপাল #মোদির জন্য ভ্রমণ টিপস ইত্যাদি হ্যাশ-ট্যাগ দিয়ে লেখা বার্তা আসা শুরু করে।

মিহির পাধ্যে ট্যুইট করেছেন, “প্রধানমন্ত্রী মোদি ভুটানকে নেপাল বলেছেন। হা হা হা। কী বিশাল ভুল!”

জয়েশ সিন্ধে লিখেছেন, “আজ, মোদি ভুটান ও নেপালের মধ্যে প্যাঁচ লাগিয়ে ফেলেছেন। আশা করছি জাতিসংঘ বা ব্রিক সম্মেলনের সময় তিনি জাতিকে এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।”

লোকসভা নির্বাচনী প্রচারণাকালীন মোদির দেয়া বক্তব্যের ভুল উল্লেখ করে এমএসআর লিখেছেন, “এটাই ঘটনা যে মোদি ভূগোল জানানে না, এ কারণেই তিনি ভুটানের বদলে নেপাল বলেছেন। এরআগে তিনি চন্দ্র গুপ্ত মৌর্য এবং তক্ষশীলাকে বিহারের সঙ্গে যুক্ত করেছিলেন।”

কেউ কেউ কৌতুক করে বলেছেন, ভুটানের জায়গায় নেপাল বলে, মোদি নেপাল ভ্রমণের খরচ বাঁচিয়েছেন।”

আসছে অগাস্টে মোদির নেপাল যাওয়ার কথা রয়েছে।