২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিদেশ সফরে ভুটানে মোদি

দুই দিনের এক রাষ্ট্রিয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ভুটানে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই মোদির প্রথম বিদেশ সফর।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 01:44 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

রোববার ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছানো মোদির সফর সঙ্গীদের মধ্যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব সুজাতা সিং রয়েছেন।

সফরের প্রথমদিনে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক’র সঙ্গে দেখা করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। এছাড়া ভুটানি প্রধানমন্ত্রী শেরিং টোবগে’র সঙ্গে বৈঠক করবেন।

সোমবার ভুটানি পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।