২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাস্যুট জাম্পের মধ্যদিয়ে বুশের ৯০তম জন্মদিন পালন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্ভার্ট ওয়াকার বুশ তার ৯০ তম জন্মদিন উদযাপন করলেন প্যারাস্যুট জাম্পের মধ্যদিয়ে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:26 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার তার ৯০ বছর পূর্ণ হয়। তিনি ছিলে যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো প্যারাস্যুট জাম্প দিলেন।

ট্যুইটারে তিনি লিখেন, ‘মাইনের দিনটি ছিল চমৎকার’।

সাম্প্রতিক সময়ে তাকে জনসমক্ষে খুব একটা দেখা যায় না। কখনো যদি দেখা যায়ও তখন তিনি হুইলচেয়ারে থাকেন।

মাইনের কেন্নেবাঙ্কপোর্টের পারিবারিক বাসভবনের কাছে একটি হেলিকপ্টার থেকে তিনি প্যারাস্যুট জাম্প করেন বলে রয়টার্স ও এনডিটিভি জানিয়েছে।

জাম্পের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি একটি নির্দিষ্ট লক্ষকে স্থির করে শূন্যে ভাসমান। আর সেখান থেকেই প্যারাস্যুট জাম্প করা হয়। কিছুক্ষণপর দেখা যায় সাবেক প্রেসিডেন্ট মাটিতে নেমে এসেছেন। তাকে বেশ কয়েকজন প্যারাট্রুপার সহায়তা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্যারাস্যুট বহরের ৪১তম কমান্ডার এই জাম্পে বুশের সহযোগী ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালের ২ সেপ্টেম্বর বুশ প্রথম প্যারাস্যুট নিয়ে জাম্প করেন।

নিজের ৮০ ও ৮৫তম জন্মদিনও বুশ প্যারাস্যুট জাম্পের মধ্যদিয়ে উদযাপন করেন।

বুশের ৯০তম জন্মদিন হোয়াইট হাউজ ও প্রেসিডেন্ট বারাক ওবামা শুভেচ্ছা জানিয়েছেন।