২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে বরবাহী গাড়িতে ট্রেনের ধাক্কা, নিহত ১১

ভারতের বিহার রাজ্যে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় বরবাহী একটি গাড়ির ১১ জন আরোহী নিহত হয়েছেন। বরসহ আহত অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:25 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

শনিবার রাতে বিহারের চাম্পারান জেলার রাজঘাট রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সময় ওই ক্রসিংয়ে কোনো গার্ড ছিল না।

ঘটনাস্থল বিহারের রাজধানী পাটনা থেকে ২শ’ কিমি দূরে।

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বরবাহী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে ১৪ জন লোক ছিল।

হতাহতরা সবাই এক পরিবারে সদস্য বলে জানিয়েছে পুলিশ। নিহত ১১ জনের মধ্যে চারজন শিশু।

চাম্পারানের এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো সাতজন মারা যান।”

বরসহ আহত তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানিয়েছেন তিনি।