২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে মেট্রোরেল

দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে মেট্রোরেলে চড়বে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের বাসিন্দারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 10:53 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

গত সপ্তাহে রেলওয়ে বোর্ড থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর রোববার তা জনসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত হয় বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

মুম্বাই শহরের পূর্ব-পশ্চিমে যোগাযোগ স্থাপনকারী এই ট্রেন পশ্চিম প্রান্তের ভার্সোভা থেকে যাত্রা করে ১১ দশমিক ৪ কিলোমিটার গিয়ে থামবে ঘাটকোপারে। মাঝখানে আন্ধেরিতে যাত্রাবিরতি করবে।

ওই দূরত্ব পাড়ি দিতে যাত্রীদের গুণতে হবে সর্বনিম্ন নয় রুপি থেকে সর্বোচ্চ ১৩ রুপি।

প্রতিদিন গড়ে ছয়লাখ যাত্রী পরিবহনে সক্ষমতা রয়েছে সদ্য চালু হতে যাওয়া মেট্রো রেলের। একই দূরত্ব পাড়ি দিতে আগে ৯০ মিনিট সময় লাগলেও মেট্রোরেলের ভ্রমণে সময় ব্যয় হবে মাত্র ২০ মিনিট।

ভার্সোভা-আন্ধরি-ঘাটকোপার রুটে রেলটি হবে শীতাতপ নিয়ন্ত্রিত। স্বয়ংক্রিয়ভাবে এর দরজা খুলবে-বন্ধ হবে।

তিন দশমিক ৫ মিনিট পর পর স্টেশনে ট্রেন আসবে। তবে পিক আওয়ারে প্রতি তিন মিনিট পর পর ট্রেনের দেখা পাবেন যাত্রীরা। প্রতিটি ট্রেনে চারটি করে বগি থাকবে।