২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের মতো রোবট

মানুষের মতো আবেগ-অনুভূতিসম্পন্ন এক বিশেষ ধরনের রোবট বাজারে আনছে জাপানের প্রতিষ্ঠান সফটব্যাংক। যে রোবট মানুষের আবেগ বুঝবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

নতুন এই রোবটে ব্যবহৃত হয়েছে ‘আবেগ সংবেদনশীল ইঞ্জিন’ (ইমোশনাল ইঞ্জিন)। এছাড়া, রয়েছে ‘ক্লাউড বেইজড’ কৃত্রিম বুদ্ধিবৃত্তিক পদ্ধতি যার মাধ্যমে মানুষের অনুভূতির প্রকাশ, কন্ঠস্বর এবং স্বাভাবিক কর্মতৎপরতা অনুধাবন করতে পারবে রোবটটি।

কোম্পানিটি বলছে, বন্ধু ও পরিবারের সঙ্গে মানুষ যেভাবে মেলামেশা করে বা যোগাযোগ রক্ষা করে তা করা যাবে এ রোবটের সঙ্গেও।বিভিন্ন রকম কাজও করে দিতে পারবে যন্ত্রটি।

বিবিসি’র খবরে বলা হয়, আগামী বছর রোবটটি বিক্রি করা শুরু হবে। একটি রোবট পেতে গুণতে হবে এক লাখ ৯৮ হাজার জাপানি ইয়েন বা (এক হাজার ৯৩০ ডলার)।

সফটব্যাংক এর প্রধান নির্বাহী ম্যাসাইউসি সান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, আবেগ-অনুভূতি ও মনের কোমলতা না থাকলে মানুষ অন্যকে রোবট বলে গালি দেয়। কিন্তু এখন মানব ইতিহাসে এই প্রথমবারের মতো হৃদয় আর আবেগ-অনুভূতিসম্পন্ন রোবট আসছে।