‘ইয়েমেনে আল কায়েদার ৫০০ জঙ্গি নিহত’
ইয়েমেনে চলতি বছরের এপ্রিল থেকে চালানো আল কায়েদাবিরোধী অভিযানে এ পর্যন্ত ৫শ’ জঙ্গি নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
তবে এ আল কায়েদার জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনার সময় ৪০ জন সেনাও নিহত হয়েছেন।
ইয়েমেনের সেনা মুখপাত্র কর্নেল সায়িদ আল ফাকহি এক সংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন।
