২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোদি-ওবামা বৈঠক সেপ্টেম্বরে’

ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাবেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Jun 2014, 02:03 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

ভারতীয় দুটি সংবাদপত্র বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

মে মাসে দেশটির লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিশাল জয় অর্জন করে সরকার গঠন করে। আর মোদি ভারতের ১৫ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মোদির নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর ওবামা তাকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান। ওবামার এই আমন্ত্রণ মোদি গ্রহণ করেছেন।

তবে মোদির এই সফরের ব্যাপারে ভারতীয় সরকারের গণসংযোগ বিভাগ বা মার্কিন দূতাবাসের কোন কর্মকর্তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অবশ্য পূর্বপরিকল্পিত মোদির এই সফরসূচি এখনো চূড়ান্তই রয়েছে। তবে সেটি কিছুটা পরিবর্তিত হয়েছে। এরআগে ধারণা করা হয়েছিল নিউ ইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনের ফাঁকে মোদি-ওবামা বৈঠক করবেন।

ইতোপূর্বে নরেন্দ্র মোদিকে ১০ বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয়নি।

২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় রাজ্যটির তৎকালীন মুখ্যমন্ত্রী মোদির জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়।

যদিও মোদি বরাবরই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ভারতের সর্বোচ্চ আদালতও এ ব্যাপারে মোদির বিরুদ্ধে কোন প্রমাণ খুঁজে পায়নি।

ওই দাঙ্গায় হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের অধিকাংশই মুসলিম।

ভারতের নির্বাচনের আগে জনমত জরিপে মোদির বিজেপি দেশটির ক্ষমতায় আসতে যাচ্ছে আভাস পেয়ে ভারতের মার্কিন রাষ্ট্রদূত মোদির সঙ্গে দেখা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাও বলেছিলেন, মোদি ক্ষমতায় এলে তাকে ভিসা দেয়া হতে পারে এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণের আমন্ত্রণও জানানো হতে পারে।