২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভবনধসে নিহত ৫

ইন্দোনেশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে অন্ততপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৭ জন নিখোঁজ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 02:37 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

সিনহুয়ার খবরে বলা হয়, পূর্ব কালিমানটান প্রদেশের সমরিন্দ শহরে এই ভবন ধসের ঘটনা ঘটে।

দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রহ জানান, মঙ্গলবার তিনতলা ওই ভবনটি ধসে পড়ার ঘটনায় আহত ৭জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
তবে ওই দুর্ঘটনার পর প্রায় ৬৫ জন অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছিলেন।

সুতোপো জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকাপড়াদের উদ্ধারে অভিযান চলছে।