২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় তুমুল লড়াইয়ে নিহত ২০

লিবিয়ার পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

বেনগাজিতে বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীর ওপর আনসার আল শরিয়া জঙ্গিদের হামলার পরপরই লড়াই শুরু হয়। জঙ্গিদের ওপর পাল্টা বিমান হামলা হয়েছে।

হাফতারের বাহিনী বেনগাজিতে দু’সপ্তাহব্যাপী ইসলামিক সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ত্রিপোলি সরকার এ অভিযানকে ‘অভ্যুত্থান প্রচেষ্টা’ বলে এর নিন্দা জানিয়েছে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, লড়াইয়ে বেনগাজিতেই নিহত হয়েছে অন্তত ২০ জন এবং আহত হয়েছে ৬৭ জন। অন্যদিকে, বেনগাজির পূর্বাঞ্চলীয় আল-মারজ শহরে লড়াইয়ে ১৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

হতাহতরা কোন পক্ষের তা জানা যায়নি। তবে দুপক্ষই আবাসিক এলাকায় বেপরোয়া গুলি চালানোর অভিযোগ করেছে।