২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের সিংহাসন ছাড়ছেন রাজা কার্লোস

৪০ বছর দায়িত্ব পালন শেষে স্পেনের রাজা হুয়ান কার্লোস সিংহাসন ছেড়ে দিচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজকুমার ফেলিপ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Jun 2014, 03:22 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় আকস্মিকভাবে সোমবার এক ঘোষণায় এই খবর জানান।

রাজোয় বলেন, “মহামান্য রাজা হুয়ান কার্লোস সিংহাসন ছেড়ে দেয়ার ইচ্ছা এইমাত্র আমাকে জানিয়েছেন। আমি উপলব্ধি করেছি পরিবর্তনের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়।”

৭৬ বছর বয়সী হুয়ান কার্লোস একসময় অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭০ এর দশকে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র অবসানের পর তিনি স্পেনকে সহজ প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় উন্নীত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন।

কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির কেলেঙ্কারি ও ভুল পদক্ষেপ গ্রহণের কারণে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে।

রাজা কার্লোসের মেয়ে রাজকুমারী ক্রিস্টিনা ও তার স্বামী ইনাকি উরাঙগারিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাজা কার্লোসের দেহে বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়। আর এসব কারণে তার স্বাস্থ্যের অবণতি ঘটে, যার ফলে তিনি ব্যক্তিগত কারণে সিংহাসন ছেড়ে দিচ্ছেন বলে রাজোয় জানিয়েছেন।