২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ৬ কর্মকর্তা অপহৃত

ফিলিপাইনের সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহীরা দেশটির ৬ জন কর্মকর্তাকে অপহরণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 02:54 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

শনিবার একজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সন্দেহভাজন গোষ্ঠী নিউ পিপলস আর্মির বিদ্রোহীরা শুক্রবার মিন্দানাও-এ এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ফিলিপাইনের পরিবেশ ও খনিজ সম্পদ বিভাগের ৬ জন উপ-ঠিকাদারকে অস্ত্রের মুখে বিদ্রোহীরা অপহরণ করে।

অপহৃত রা শহরটিতে জাতীয় বনায়ন কর্মসূচি নিয়ে কাজ করছিলেন।