২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:47 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

শুক্রবার দিনাজপুর থেকে রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনায় নিহত হালিমা বেগম (৮০) আটাপাড়ার রেলওয়ে ঝুপড়িতে বসবাস করতেন।

সান্তাহার জিআরপি থানার ওসি সামছুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ আটাপাড়া বিওপি ক্যাম্প সংলগ্ন ঝুপড়িতে বসবাস করে আসছিলেন ওই বৃদ্ধা।

সকালে তিনি রেল লাইনের উপড় বসে থাকা অবস্থায় ট্রেন চলে এলে তিনি কাটান এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।