২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্নোডেনের দেশে ফেরা উচিৎ: কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গোপন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে বিচারের ভয়ে পলাতক বলে অভিহিত করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 01:57 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

‘পুরুষের’ মতো আচরণ করে স্নোডেনের দেশে ফিরে আসা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

এনবিসি টেলিভিশনকে দেয়া স্নোডেনের এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় বুধবার কেরি এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

এ সময় কেরি বলেন, “স্নোডেন যদি আমেরিকায় বিশ্বাস করে, তাহলে আমেরিকার বিচার পদ্ধতির ওপরও তার আস্থা থাকা উচিত।”

কেরি বলেন, “একজন দেশপ্রেমিক পালিয়ে যান না। স্নোডেন যদি যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চান, আমরা আজকেই তাকে বিমান দিয়ে নিয়ে আসবো।”

এনবিসি’র ওই সাক্ষাৎকারে স্নোডেন (৩০) বলেছিলেন, যুক্তরাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করায় তিনি রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তিনি একজন নিম্নপদস্থ গোয়েন্দা বিশ্লেষক নন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক ঠিকাদার স্নোডেনকে “দ্বিধাগ্রস্ত” বর্ণনা করে কেরি বলেন, “এই একজন মানুষ যে তার দেশের বিশাল ক্ষতি করেছে।”