২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির অভিষেক সম্পর্কোন্নয়নে বিরাট সুযোগ: নওয়াজ

ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির অভিষেক দুদেশের মধ্যে ‘সম্পর্কের নতুন অধ্যায় শুরুর বিরাট সুযোগ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 11:58 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

পুরনো খবর:

মোদির শপথ: দিল্লিতে নওয়াজ শরীফ

নয়া দিল্লিতে নেমেই এনডিটিভিকে তিনি বলেন, “এ এক মাহেন্দ্রক্ষণ এবং বড় একটি সুযোগ।”

“একজনের সঙ্গে অন্যজনের সাক্ষাতের সুযোগ। আমাদের দুই সরকারেরই জনগণের জোরালো ম্যান্ডেট রয়েছে। আমাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরুতে তা কাজে লাগতে পারে।”

সম্পর্ক জোরদারে প্রতিবেশী দেশগুলোর তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মিলগুলো কাজে লাগানো উচিত বলে মত দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “পারস্পরিক ভয়, অবিশ্বাস কাটিয়ে উঠতে হবে। যে অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা দশকের পর দশক ধরে আমাদের আটকে রেখেছে।”


মোদির শপথ অনুষ্ঠানে সার্কের দেশগুলোর পাশাপাশি আরো বহু দেশের নেতারা উপস্থিত থাকলেও সবার দৃষ্টি ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দিকেই।

মোদির সঙ্গে মঙ্গলবারই শরীফের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।বৈঠকে দুদেশের সম্পর্কের বরফ গলবে, এমনটাই আশা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।