২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি নতুন প্রেসিডেন্টের

ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে থাকা পেট্রো পোরোসেনকো দেশে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 12:49 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

ইউক্রেইনের জনগণ রোববারের ভোটে নতুন প্রেসিডেন্ট হিসাবে বেছে নেয় ধনকুবের ও চকোলেট কিং খ্যাত পোরোসেনকোকে।

প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে সোমবার। তার আগে বুথ ফেরত জরিপে দেখা গেছে পোরোসেনকো প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয় পাচ্ছেন।

প্রাথমিক প্রায় ২৫ শতাংশ ভোট গণনায় পোরোসেনকো পেয়েছেন ৫৪ দশমিক ১ শতাংশ ভোট। আর সাবেক প্রধানমন্ত্রী টিমোশেঙ্কো পেয়েছেন ১৩ দশমিক ১ ভোট।

এরই মধ্যে জয় দাবি করে পোরোসেনকো বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে তিনি প্রথমেই পূর্ব ইউক্রেইনে রুশপন্থিদের দখলে থাকা এলাকাগুলো পরিদর্শনে যাবেন।

রাশিয়ার ক্রিমিয়া দখলকে কিয়েভ কখনো স্বীকৃতি দেবে না বলেও জানান তিনি।

কিযৈভের একটি প্রেস কনফারেন্সে পোরোসেনকো আরো বলেন, প্রথমেই আমার চূড়ান্ত কাজ হবে ইউক্রেইনে যুদ্ধ ও বিশৃঙ্খলার অবসান ঘটানো এবং শান্তি আনা। তিনি বলেন, “আমি নিশ্চিত যে, আমাদের কাজ দ্রুত ফল বয়ে আনবে”।