২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে দমনপীড়ন চলছেই

সেনা অভ্যুত্থানের পর থাইল্যান্ডে দমনপীড়ন চালিয়েই যাচ্ছে সামরিক শাসকরা। শিক্ষাবিদসহ ৩৫ জনের বেশি মানুষকে সামরিক দপ্তরে হাজির হওয়ার জন্য তলব করেছে সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 01:06 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

দেশটিতে সেনা অভ্যুত্থানের পরদিন শুক্রবারই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াতসহ শতাধিক রাজনীতিককে তলব করে সেনাবাহিনী৷ এর একদিন পরই ফের ৩৫ এর বেশি জনকে তলব করা হল।

শুক্রবার ব্যাংককে আটক হন সাবেক প্রধানমন্ত্রী ইংলাক। রাতটা সামরিক হেফাজতেই কেটেছে তার।

তবে সেনাবাহিনীর ব্যাপক ধরপাকড়ের মধ্যেও ব্যাংককের রাস্তায় রাস্তায় বিক্ষোভ চলছে। সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে ক্ষুব্ধ জনগণ। মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করছে তারা।

শুক্রবার রাজনীতিবিদসহ ১৫৫ জন বিশিষ্ট ব্যক্তিকে তলব করেছিল সেনাবাহিনী৷ তাঁদের বেশির ভাগই হাজিরা দেওয়ার পর আটক হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

রাজনীতিবিদদেরকে চিন্তা করার সময় দেয়ার জন্য কিছু সময়ের জন্য আটকে রাখা হয়েছে বলে জানাচ্ছেন সামরিক বাহিনীর মুখপাত্র।

তবে তাদেরকে কোথায় আটকে রাখা হয়েছে সে সম্পর্কে মুখপাত্র কিছু জানান নি এবং তাদের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।