২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজনাদ মিশরকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা

সদ্য প্রতিষ্ঠিত চরমপন্থী ইসলামি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করেছে মিশরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>> আইএএনএস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 11:35 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় দায়িত্ব স্বীকার করেছে এই গোষ্ঠীটি।

চলতি বছরের জানুয়ারিতে আজনাদ মিশর বা মিশরের সেনা নামে গোষ্ঠীটি আত্মপ্রকাশ করে। গোষ্ঠীটি দেশটির সেনা সমর্থিত সরকারের ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে হামলা চালানোর ঘোষণা দেয়।

বিশেষ করে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে তার সমর্থকদের ওপর দমনমূলক অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

এরই প্রতিবাদে গোষ্ঠীটি ধারাবাহিক বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে।

এপ্রিলে গোষ্ঠীটি কায়রোর লেবানন স্কয়ারে বিস্ফোরণ ঘটিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এ ঘটনায় অপর এক পুলিশ সদস্য আহত হন।

বৃহস্পতিবার কায়রোর জরুরি আদালত সংগঠনটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করে।

পুলিশ ও সেনাসদস্য এবং সাধারণ মানুষকে লক্ষ করে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করায় একজন আইনজীবী আজনাদ মিশরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য আদালতে আর্জি পেশ করেন। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই ঘোষণা দেয়।