ডোনেস্কে ৮ ইউক্রেইন সেনা নিহত
পূর্ব ইউক্রেইনে ডোনেস্কের দক্ষিণাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮ ইউক্রেইনীয় নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন।
ইউক্রেইনে প্রেসিডেন্ট নির্বাচনের তিনদিন আগে এ সংঘর্ষ হল। কয়েকটি নিরাপত্তা সূত্র বৃহস্পতিবার জানায়, ডোনেস্ক এর প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে মূল সংঘর্ষটি হয়েছে। ওই অঞ্চলটি এখন বিচ্ছিন্নতাবাদীদের দখলে। তারা নির্বাচন বিঘ্নিত করার হুমকি দিয়েছে।
ইউক্রেইনের সেনারা এখনো পাশের লুহান্সক অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়ছে। তবে সেখানে হতাহতের ঘটনার ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি।
প্রতিরক্ষামন্ত্রণালয় নিশ্চিত করে জানিয়েছে যে, ডোনেস্কের কাছে লড়াইয়ে কয়েকজন নিহত হয়েছে। তবে কতজন নিহত হয়েছে তা মন্ত্রণালয় উল্লেখ করেনি।
মন্ত্রণালয় জানায়, ভোলনোভাকা শহরের কাছে একটি সামরিক তল্লাশিকেন্দ্রে বন্দুধারীরা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
ভিন্ন আরেকটি ঘটনায় ইউক্রেইনের সীমান্তরক্ষীরা লুহানস্ককে ঢোকার চেষ্টা নেয়া বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদীর একটি বড় ধরনের হামলা ঠেকিয়েছে বলে জানিয়েছে।
