রাজীব গান্ধীর ২৩তম মৃত্যুবার্ষিকী
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ২৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে দেশটিতে।
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন তিনি।
দিবসটি স্মরণে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজীব গান্ধীর স্ত্রী ও কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী দিল্লিতে রাজীবের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী, মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ও জামাতা রবার্ট ভদ্রও এ সময় উপস্থিত ছিলেন।
অনেক শিশুও রাজীবের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধায় জানায়।
