রাশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৯
রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠে বেকাসোভো রেল স্টেশনে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৪৫ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিয়ার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটি মস্কো থেকে মলদোভার সিসিয়ানোতে যাচ্ছিল।
ট্রেনটিতে ৪০০ মানুষ ছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
